ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: এনাম মেডিকেলের অধ্যাপক সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত Copied from: https://rtvonline.com/

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

জানা গেছে, ডা. তাজিন আফরোজ শাহ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজ ও হাসপাতালজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও বিভিন্ন মহল বিক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডা. তাজিন আফরোজ শাহ এনাম মেডিকেল কলেজের শিক্ষক। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন। বর্তমানে ডা. এনামুর রহমান ১১টি মামলায় কারাগারে রয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: এনাম মেডিকেলের অধ্যাপক সাময়িক বরখাস্ত

আপডেট সময়: ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

জানা গেছে, ডা. তাজিন আফরোজ শাহ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজ ও হাসপাতালজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও বিভিন্ন মহল বিক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডা. তাজিন আফরোজ শাহ এনাম মেডিকেল কলেজের শিক্ষক। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন। বর্তমানে ডা. এনামুর রহমান ১১টি মামলায় কারাগারে রয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  শীতের সঙ্গে সবজির দাম কমলো, ক্রেতাদের ফিরল স্বস্তি