ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার

সুস্থ ও সবল শরীরের জন্য কী খাচ্ছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার রাখা না হলে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়ে। মাঝে মাঝে প্রিয় খাবার খেলেও ক্ষতি নেই, তবে নিয়মিত অতিরিক্ত তেল-মসলা বা প্রক্রিয়াজাত খাবার খাওয়াটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিনিযুক্ত ও মিষ্টি খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে শরীরে পুষ্টির ঘাটতি যেমন হবে না, তেমনি অতিরিক্ত পুষ্টিও সমস্যা তৈরি করবে না। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব হয়।

চলুন, জেনে নেওয়া যাক এমন কিছু স্বাস্থ্যকর খাবারের কথা, যেগুলো নিয়মিত খেলে শরীর ভালো থাকবে:

অ্যাভোকাডো
হেলদি ফ্যাট সমৃদ্ধ এই ফলটি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। পাউরুটির সঙ্গে পেস্ট করে বা সালাদ হিসেবে খাওয়া যেতে পারে।

পালংশাক
ভিটামিন এ, সি, কে, আয়রন, ফোলেট ও ফাইবারসমৃদ্ধ এই সবজিটি চোখ ও শরীরের জন্য খুব উপকারী। খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

আমন্ড বা কাঠবাদাম
প্রতিদিন সকালে ২-৩টি আমন্ড খেলে প্রোটিন, হেলদি ফ্যাট ও ফাইবার পাওয়া যায়। এটি কোলেস্টেরল কমিয়ে হার্টের সুস্থতা বজায় রাখে।

কিনোয়া
ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখতে পারেন কিনোয়া। এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড।

ব্লুবেরি
ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ ব্লুবেরি হার্ট ভালো রাখে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

মিষ্টি আলু
ভিটামিন এ ও সি, ফাইবার ও পটাশিয়ামসমৃদ্ধ এই সবজিটি ইমিউনিটি বাড়ায় এবং ত্বকের যত্নে উপকারী। এটি সাধারণ আলুর চেয়ে অনেক স্বাস্থ্যকর বিকল্প।

চিয়া সিড
ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতায় সহায়ক। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তবে বেশি খেলে পেটে অস্বস্তি হতে পারে।

সুতরাং, দৈনন্দিন খাদ্যতালিকায় এসব খাবার অন্তর্ভুক্ত করে সহজেই গড়ে তোলা যেতে পারে একটি স্বাস্থ্যকর জীবনধারা।

সূত্র: এবিপি বাংলা

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার

আপডেট সময়: ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সুস্থ ও সবল শরীরের জন্য কী খাচ্ছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার রাখা না হলে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়ে। মাঝে মাঝে প্রিয় খাবার খেলেও ক্ষতি নেই, তবে নিয়মিত অতিরিক্ত তেল-মসলা বা প্রক্রিয়াজাত খাবার খাওয়াটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিনিযুক্ত ও মিষ্টি খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে শরীরে পুষ্টির ঘাটতি যেমন হবে না, তেমনি অতিরিক্ত পুষ্টিও সমস্যা তৈরি করবে না। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব হয়।

চলুন, জেনে নেওয়া যাক এমন কিছু স্বাস্থ্যকর খাবারের কথা, যেগুলো নিয়মিত খেলে শরীর ভালো থাকবে:

অ্যাভোকাডো
হেলদি ফ্যাট সমৃদ্ধ এই ফলটি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। পাউরুটির সঙ্গে পেস্ট করে বা সালাদ হিসেবে খাওয়া যেতে পারে।

পালংশাক
ভিটামিন এ, সি, কে, আয়রন, ফোলেট ও ফাইবারসমৃদ্ধ এই সবজিটি চোখ ও শরীরের জন্য খুব উপকারী। খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

আমন্ড বা কাঠবাদাম
প্রতিদিন সকালে ২-৩টি আমন্ড খেলে প্রোটিন, হেলদি ফ্যাট ও ফাইবার পাওয়া যায়। এটি কোলেস্টেরল কমিয়ে হার্টের সুস্থতা বজায় রাখে।

কিনোয়া
ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখতে পারেন কিনোয়া। এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড।

ব্লুবেরি
ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ ব্লুবেরি হার্ট ভালো রাখে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

মিষ্টি আলু
ভিটামিন এ ও সি, ফাইবার ও পটাশিয়ামসমৃদ্ধ এই সবজিটি ইমিউনিটি বাড়ায় এবং ত্বকের যত্নে উপকারী। এটি সাধারণ আলুর চেয়ে অনেক স্বাস্থ্যকর বিকল্প।

চিয়া সিড
ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতায় সহায়ক। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তবে বেশি খেলে পেটে অস্বস্তি হতে পারে।

সুতরাং, দৈনন্দিন খাদ্যতালিকায় এসব খাবার অন্তর্ভুক্ত করে সহজেই গড়ে তোলা যেতে পারে একটি স্বাস্থ্যকর জীবনধারা।

✒️ আরও পড়ুন 📖  🩺 রমজানে হৃদরোগীদের রোজা: করণীয়-বর্জনীয় ও স্বাস্থ্যঝুঁকি

সূত্র: এবিপি বাংলা