ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
দুই দফা অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনল ঢাকা জেলা ডিবি।

সাভার-ধামরাইয়ে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে রুপ ভানু ওরফে রুপি (৫৫) ও তার মেয়ে তাহমিনা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাসুদ রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রুপ ভানুর বিরুদ্ধে পূর্বে দুটি এবং মাসুদ রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

দুই দফা অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনল ঢাকা জেলা ডিবি।

সাভার-ধামরাইয়ে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে রুপ ভানু ওরফে রুপি (৫৫) ও তার মেয়ে তাহমিনা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাসুদ রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রুপ ভানুর বিরুদ্ধে পূর্বে দুটি এবং মাসুদ রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ১০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার