ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা
পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ১ হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ও গাঁজা; জব্দ অটোরিকশা নিজস্ব প্রতিবেদ

সাভার-আশুলিয়ায় ডিবির জালে চার মাদক কারবারি

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে ডিবির একাধিক টিম অংশ নেয় এবং সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই রাত ১০টা ১০ মিনিটে সাভার মডেল থানার ছায়াবিথী আমতলা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেন (৩৫)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার জামাল হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বড়াইদ এলাকায়। তিনি বর্তমানে ধামরাই উপজেলার ইসলামপুর গোডাউন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, ২ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন। এ সময় মো. ফাহিমুর রহমান ওরফে ফাহিম (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া তার হেফাজত থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার কাগজসহ ওজন প্রায় ৫০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতার ফাহিম কক্সবাজার সদর উপজেলার লাড়পাড়া বাস টার্মিনাল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা ও দুটি অন্যান্য মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

একই রাতে রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মতিউর রহমান। এ সময় সজল (৪০) ও মো. রাজ্জাক আলী (৩২) নামে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার কাগজসহ ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ৫০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সজলের গ্রামের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার নাউলী এলাকায়। তিনি আশুলিয়ার চক্রবর্তী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অপর আসামি রাজ্জাক আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা এলাকায় হলেও তিনিও আশুলিয়ার একই এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেফতার চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ১ হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ও গাঁজা; জব্দ অটোরিকশা নিজস্ব প্রতিবেদ

সাভার-আশুলিয়ায় ডিবির জালে চার মাদক কারবারি

আপডেট সময়: ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে ডিবির একাধিক টিম অংশ নেয় এবং সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই রাত ১০টা ১০ মিনিটে সাভার মডেল থানার ছায়াবিথী আমতলা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেন (৩৫)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার জামাল হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বড়াইদ এলাকায়। তিনি বর্তমানে ধামরাই উপজেলার ইসলামপুর গোডাউন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, ২ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন। এ সময় মো. ফাহিমুর রহমান ওরফে ফাহিম (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া তার হেফাজত থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার কাগজসহ ওজন প্রায় ৫০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

✒️ আরও পড়ুন 📖  সাভারের হেমায়েতপুরে কোকো স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন