ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার রাতে বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগম নামে এক নারীকে আটক করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ

সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আ. সালামসহ সংগীয় অফিসার ও ফোর্স এ অভিযানে অংশ নেন।

অভিযানকালে রোববার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তা বেগম বলিয়ারপুর (হাঙ্গাইল ব্রিজের পাশে) এলাকার মৃত আলী হোসেনের কন্যা এবং মো. আলমের স্ত্রী বলে জানা যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

রোববার রাতে বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগম নামে এক নারীকে আটক করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ

সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫