ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে সাভার রাজাসন এলাকা থেকে ধরা পড়ল একাধিক মামলার আসামি

সাভারে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ পিস Tapentadol ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

বুধবার ১০ ডিসেম্বর রাত ১টা ০৫ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার রাজাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আঃ সালামসহ ডিবি উত্তর-এর অন্যান্য অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত আসামী হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন দামোদারপুর এলাকার মৃত আব্দুস সাত্তার এর ছেলে মোঃ আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে রয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানা ছাড়াও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় দায়ের করা গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক ট্যাবলেট সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে সাভার রাজাসন এলাকা থেকে ধরা পড়ল একাধিক মামলার আসামি

সাভারে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ পিস Tapentadol ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

বুধবার ১০ ডিসেম্বর রাত ১টা ০৫ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার রাজাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আঃ সালামসহ ডিবি উত্তর-এর অন্যান্য অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত আসামী হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন দামোদারপুর এলাকার মৃত আব্দুস সাত্তার এর ছেলে মোঃ আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে রয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানা ছাড়াও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় দায়ের করা গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক ট্যাবলেট সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে সরকারি টিসিবির পণ্য পাচারের সময় একজন গ্রেফতার