ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে আসামী আবুল কাশেম আটক, একাধিক মামলার এজাহারে অভিযুক্ত তিনি।

সাভারে ২৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন ভার্কুতা আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কাশেম (৪২)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বাহিরচর এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, যার নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ অভিযান পরিচালিত হয় ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৯ সালে দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট মামলা। একই থানায় ২০১৬ সালে দায়ের হওয়া দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা। সাভার থানায় ২০২২ সালে দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট মামলা, যার চার্জশীট ইতিমধ্যে দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে আসামী আবুল কাশেম আটক, একাধিক মামলার এজাহারে অভিযুক্ত তিনি।

সাভারে ২৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন ভার্কুতা আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কাশেম (৪২)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বাহিরচর এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, যার নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ অভিযান পরিচালিত হয় ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৯ সালে দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট মামলা। একই থানায় ২০১৬ সালে দায়ের হওয়া দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা। সাভার থানায় ২০২২ সালে দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট মামলা, যার চার্জশীট ইতিমধ্যে দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

✒️ আরও পড়ুন 📖  বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কুরআন মাথায় রেখে টাকা নেওয়ার অভিযোগে তোলপাড়