ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভারের চরতুলাতুলি এলাকা থেকে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সাভারে ১০০ লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘মগা স্বপন’ গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ওরফে মগা স্বপন (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানার চরতুলাতুলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত স্বপন মৃত নয়া মিয়া ও মৃত সোনাই বিবির ছেলে। তার স্থায়ী ঠিকানা সাভারের চরতুলাতুলি এলাকায়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় অফিসার ও ফোর্স সদস্যরা। এ সময় তারা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে এবং স্বপনকে হাতেনাতে গ্রেফতার করেন।

এই অভিযান পরিচালিত হয় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায়, জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বপন ওরফে মগা স্বপন দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি পূর্বেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার একই অপরাধে জড়ান।

তার বিরুদ্ধে দায়ের হওয়া উল্লেখযোগ্য মামলাসমূহ: এফআইআর নং-১০, তারিখ- ০৬ জানুয়ারি ২০২৩, সাভার থানা; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/১০(ক); চার্জশিট নং-৫৫, তারিখ-২৬ জানুয়ারি ২০২৩। এফআইআর নং-১০১/৫৯০, তারিখ- ৩১ মে ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। এফআইআর নং-৫৭/২৬৪, তারিখ- ১৩ এপ্রিল ২০১৮; ধারা- ১৯(১) এর ১(খ)/৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০। এফআইআর নং-৪১/৩৫১, তারিখ- ২২ মে ২০২২;
ধারা- ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; চার্জশিট নং-৩৫৬, তারিখ-২৩ জুন ২০২২। এফআইআর নং-৩৬/২০৪, তারিখ- ১৯ এপ্রিল ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। সিআর নং-১১৫৩/২১, তারিখ- ০৯ অক্টোবর ২০২৩; ধারা- ৩২৩/৩৫৪/৫০৬(২), দণ্ডবিধি ১৮৬০।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত স্বপন ওরফে মগা স্বপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নতুন করে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভারের চরতুলাতুলি এলাকা থেকে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সাভারে ১০০ লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘মগা স্বপন’ গ্রেফতার

আপডেট সময়: ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ওরফে মগা স্বপন (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানার চরতুলাতুলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত স্বপন মৃত নয়া মিয়া ও মৃত সোনাই বিবির ছেলে। তার স্থায়ী ঠিকানা সাভারের চরতুলাতুলি এলাকায়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় অফিসার ও ফোর্স সদস্যরা। এ সময় তারা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে এবং স্বপনকে হাতেনাতে গ্রেফতার করেন।

এই অভিযান পরিচালিত হয় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায়, জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বপন ওরফে মগা স্বপন দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি পূর্বেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার একই অপরাধে জড়ান।

তার বিরুদ্ধে দায়ের হওয়া উল্লেখযোগ্য মামলাসমূহ: এফআইআর নং-১০, তারিখ- ০৬ জানুয়ারি ২০২৩, সাভার থানা; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/১০(ক); চার্জশিট নং-৫৫, তারিখ-২৬ জানুয়ারি ২০২৩। এফআইআর নং-১০১/৫৯০, তারিখ- ৩১ মে ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। এফআইআর নং-৫৭/২৬৪, তারিখ- ১৩ এপ্রিল ২০১৮; ধারা- ১৯(১) এর ১(খ)/৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০। এফআইআর নং-৪১/৩৫১, তারিখ- ২২ মে ২০২২;
ধারা- ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; চার্জশিট নং-৩৫৬, তারিখ-২৩ জুন ২০২২। এফআইআর নং-৩৬/২০৪, তারিখ- ১৯ এপ্রিল ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। সিআর নং-১১৫৩/২১, তারিখ- ০৯ অক্টোবর ২০২৩; ধারা- ৩২৩/৩৫৪/৫০৬(২), দণ্ডবিধি ১৮৬০।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ২ গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার