ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)–এর বিশেষ অভিযানে সাভারের মান্তা পাড়া থেকে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার; মামলা শেষে আদালতে প্রেরণ।

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন মান্তা পাড়া (বেদে পল্লী) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়। অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন—দাউদ খান ওরফে বিজয় (২২), পিতা-মৃত লাল মিয়া, ঠিকানা বক্তারপুর তিন রাস্তার মোড়, সাভার মডেল, ঢাকা এবং আনারী বেগম (২৬), স্বামী-মহর আলী, পিতা-নুর ইসলাম, ঠিকানা বক্তারপুর (ভাসমান), সাভার মডেল, ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভারের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মান্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

ঢাকা জেলা ডিবি (উত্তর)–এর বিশেষ অভিযানে সাভারের মান্তা পাড়া থেকে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার; মামলা শেষে আদালতে প্রেরণ।

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন মান্তা পাড়া (বেদে পল্লী) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়। অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন—দাউদ খান ওরফে বিজয় (২২), পিতা-মৃত লাল মিয়া, ঠিকানা বক্তারপুর তিন রাস্তার মোড়, সাভার মডেল, ঢাকা এবং আনারী বেগম (২৬), স্বামী-মহর আলী, পিতা-নুর ইসলাম, ঠিকানা বক্তারপুর (ভাসমান), সাভার মডেল, ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভারের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মান্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, থানায় অভিযোগ দিতে গিয়ে মারধর; পুলিশ বলছে তদন্ত চলছে