ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ

সাভারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত: ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার জেরে ঢাকা–আরিচা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৌরভ আমিনবাজার তুরাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের দ্রুত শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু যাত্রী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, চরম দুর্ভোগে পড়েন।

পরে দুপুর ৩টা ২০ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস এবং ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর পরপরই মহাসড়কে ধীরে ধীরে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ

সাভারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত: ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আপডেট সময়: ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার জেরে ঢাকা–আরিচা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৌরভ আমিনবাজার তুরাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের দ্রুত শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু যাত্রী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, চরম দুর্ভোগে পড়েন।

পরে দুপুর ৩টা ২০ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস এবং ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর পরপরই মহাসড়কে ধীরে ধীরে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

✒️ আরও পড়ুন 📖  ভোলায় পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে