ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সৌদিগামী ফ্লাইট বাতিল, বিপাকে ওমরাহ যাত্রীরা পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বিগ বসে প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন মাহী বিজ অভিনয়ের সুযোগের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নীতি টেলর হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী সেলিনা জেটলির নতুন অভিযোগ, বিচ্ছেদ নিয়ে তোলপাড় মানুষকে খুশি করতে গিয়ে কেন নিজের শরীরের ক্ষতি? প্রশ্ন রাধিকার দাম্পত্য ঘনিষ্ঠতা নিয়ে রাহুলের ইঙ্গিত, কী বলছেন নেটিজেনরা? সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ছোরা-পিস্তুল
সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে নীল প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, কোরআন শরীফ ও বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার; ঘটনাস্থলে পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট।

সাভারে মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার, আতঙ্ক

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটির ভেতরে কাপড়চোপড়, কোরআন শরীফসহ একটি প্রেসার কুকার দেখতে পান তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই নীল রঙের প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। সকালে ড্রামটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে পুলিশ আশপাশের লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে কে বা কারা কী উদ্দেশ্যে মসজিদের মাঠে এমন সন্দেহজনক বস্তু রেখে গেছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সকালে শুনেছি। ঘটনাস্থলে সাভার মডেল থানা পুলিশের সদস্যরা রয়েছেন। আমার ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক বা বোমা কি না, তা বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মসজিদের মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলছে এবং রাতের বেলায় ওই এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তির চলাচল ছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, এমন স্পর্শকাতর ঘটনায় গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের

সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে নীল প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, কোরআন শরীফ ও বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার; ঘটনাস্থলে পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট।

সাভারে মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার, আতঙ্ক

আপডেট সময়: ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটির ভেতরে কাপড়চোপড়, কোরআন শরীফসহ একটি প্রেসার কুকার দেখতে পান তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই নীল রঙের প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। সকালে ড্রামটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে পুলিশ আশপাশের লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে কে বা কারা কী উদ্দেশ্যে মসজিদের মাঠে এমন সন্দেহজনক বস্তু রেখে গেছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সকালে শুনেছি। ঘটনাস্থলে সাভার মডেল থানা পুলিশের সদস্যরা রয়েছেন। আমার ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক বা বোমা কি না, তা বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মসজিদের মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  শ্রমিকদের পক্ষে কথা বলবার সুযোগ যারা দেয় না তাদের যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার  