ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডগরমোড়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ; ভিডিও ধারণের অভিযোগ, পলাতক আরও তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

ঢাকার সাভারে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন—শান্ত ও ইমন মোল্ল্যা আশিক। তবে এ ঘটনায় আরও তিনজন জড়িত থাকলেও তারা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ডগরমোড়া এলাকায় একটি মর্মান্তিক এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে ভুক্তভোগী তরুণী ডগরমোড়া এলাকা দিয়ে যাওয়ার সময় শান্ত, ইমন মোল্ল্যা আশিকসহ পাঁচজন তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি দোতলা বাড়িতে নিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয়। এসময় অভিযুক্তরা জোর করে ওই তরুণীর ভিডিও ধারণ করে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর আতঙ্কিত অবস্থায় তরুণী তার ভাড়া বাসায় ফিরে যান। তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে পরিবারের জিজ্ঞাসাবাদে তরুণী পুরো ঘটনাটি খুলে বলেন। পরে বিষয়টি জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়।

ভুক্তভোগী তরুণীর বাবা আব্দুল্লাহ জানান, “আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করেছে। আমরা এর বিচার চাই।” অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে সাভারের ডগরমোড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘটনাস্থল পরিদর্শন শেষে দুই অভিযুক্ত—শান্ত ও ইমন মোল্ল্যা আশিককে আটক করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, “গণধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডগরমোড়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ; ভিডিও ধারণের অভিযোগ, পলাতক আরও তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

আপডেট সময়: ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬