ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে আমিনবাজার বড়দেশী এলাকা থেকে গ্রেফতার নীরব; উদ্ধার হওয়া অটোরিকশার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা

সাভারে ডিবির বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার অটোরিকশা ও নগদ টাকা

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে একটি পেশাদার ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালান।

অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য নাজমুল হাসান নীরব (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি দেলোয়ার হোসেন দিলুর ছেলে এবং আমিনবাজার বড়দেশী এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৩ হাজার ৩০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল হাসান নীরব একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আরও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা মামলা রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দস্যুতা মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে আমিনবাজার বড়দেশী এলাকা থেকে গ্রেফতার নীরব; উদ্ধার হওয়া অটোরিকশার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা

সাভারে ডিবির বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার অটোরিকশা ও নগদ টাকা

আপডেট সময়: ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে একটি পেশাদার ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালান।

অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য নাজমুল হাসান নীরব (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি দেলোয়ার হোসেন দিলুর ছেলে এবং আমিনবাজার বড়দেশী এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৩ হাজার ৩০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল হাসান নীরব একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আরও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা মামলা রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দস্যুতা মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য আটক, উদ্ধার ধারালো অস্ত্র