ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ

সাভারে ডিবির জালে দুই মাদক ব্যবসায়ী, উদ্ধার ১০০ পিস ইয়াবা

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাভারের বক্তারপুর (পোড়াবাড়ি) এলাকার বাসিন্দা কোরবান আলী (২৮) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী এলাকার বাসিন্দা মো. মিলন (৩৫)-কে গ্রেফতার করা হয়। মিলন বর্তমানে সাভারের তারাপুর এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাদের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত কোরবান আলী-এর বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ

সাভারে ডিবির জালে দুই মাদক ব্যবসায়ী, উদ্ধার ১০০ পিস ইয়াবা

আপডেট সময়: ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬