ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ডিবির বিশেষ অভিযানে সাভার থেকে দুইজন গ্রেফতার।

সাভারে ডিবির অভিযানে হেরোইনসহ দুইজন গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর সফল অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, সংগীয় অফিসার ও ফোর্স সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ সাজু (পিতা: মৃত আলী আহম্মদ), স্থায়ী ঠিকানা বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তার হাট চা বাগান এলাকা; বর্তমানে সাভারের দক্ষিণ নামাবাজার স্বপনের বাড়ির ভাড়াটিয়া। আনোয়ার পারভেজ (পিতা: মৃত আলাউদ্দিন ফকির), সাভারের নামাবাজার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১৫ (পনের) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলার ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধারাবাহিক অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সচেতন মহল।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ডিবির বিশেষ অভিযানে সাভার থেকে দুইজন গ্রেফতার।

সাভারে ডিবির অভিযানে হেরোইনসহ দুইজন গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর সফল অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, সংগীয় অফিসার ও ফোর্স সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ সাজু (পিতা: মৃত আলী আহম্মদ), স্থায়ী ঠিকানা বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তার হাট চা বাগান এলাকা; বর্তমানে সাভারের দক্ষিণ নামাবাজার স্বপনের বাড়ির ভাড়াটিয়া। আনোয়ার পারভেজ (পিতা: মৃত আলাউদ্দিন ফকির), সাভারের নামাবাজার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১৫ (পনের) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলার ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধারাবাহিক অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সচেতন মহল।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার