ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সৌদিগামী ফ্লাইট বাতিল, বিপাকে ওমরাহ যাত্রীরা পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বিগ বসে প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন মাহী বিজ অভিনয়ের সুযোগের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নীতি টেলর হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী সেলিনা জেটলির নতুন অভিযোগ, বিচ্ছেদ নিয়ে তোলপাড় মানুষকে খুশি করতে গিয়ে কেন নিজের শরীরের ক্ষতি? প্রশ্ন রাধিকার দাম্পত্য ঘনিষ্ঠতা নিয়ে রাহুলের ইঙ্গিত, কী বলছেন নেটিজেনরা? সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ছোরা-পিস্তুল
পাঁচগাছিয়া এলাকা থেকে গ্রেপ্তার, তিনটি ধারালো ছোরা ও একটি খেলনা পিস্তুল উদ্ধার; একজনের বিরুদ্ধে রয়েছে দুটি মাদক মামলা

সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ছোরা-পিস্তুল

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী দলের সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা ও একটি খেলনা পিস্তুল উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ) দিবাগত রাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকার মটুকপাড়ার বাসিন্দা মো. জামাল হোসেন (৪০), একই এলাকার আব্দুল রউফ রবিন (২৭), যশোরের মনিরামপুর থানার বাসিন্দা মো. নাজমুল (৩৬), যিনি বর্তমানে সাভারের মটুকপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, এবং সাভারের আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকার মো. জুবায়ের হোসেন (২৫)।

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত আনুমানিক ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি ছোরা, ১১ দশমিক ৫ ইঞ্চি লম্বা আরেকটি ছোরা এবং আনুমানিক ৯ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি খেলনা পিস্তুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এসব আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা যাচাইয়ের বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনা করে মো. জামাল হোসেনের বিরুদ্ধে দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের

পাঁচগাছিয়া এলাকা থেকে গ্রেপ্তার, তিনটি ধারালো ছোরা ও একটি খেলনা পিস্তুল উদ্ধার; একজনের বিরুদ্ধে রয়েছে দুটি মাদক মামলা

সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ছোরা-পিস্তুল

আপডেট সময়: ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী দলের সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা ও একটি খেলনা পিস্তুল উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ) দিবাগত রাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকার মটুকপাড়ার বাসিন্দা মো. জামাল হোসেন (৪০), একই এলাকার আব্দুল রউফ রবিন (২৭), যশোরের মনিরামপুর থানার বাসিন্দা মো. নাজমুল (৩৬), যিনি বর্তমানে সাভারের মটুকপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, এবং সাভারের আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকার মো. জুবায়ের হোসেন (২৫)।

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত আনুমানিক ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি ছোরা, ১১ দশমিক ৫ ইঞ্চি লম্বা আরেকটি ছোরা এবং আনুমানিক ৯ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি খেলনা পিস্তুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এসব আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা যাচাইয়ের বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫