ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক; এক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার: ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান

ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সক্রিয় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

শনিবার ২৮ মার্চ ভোর ৪টা ১০ মিনিটে সাভার মডেল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াম তালুকদার ওরফে ছোটন ওরফে বাপ্পি (৩৫), মোঃ রাজু (৩৭), মোঃ নুরনবী (২৪) এবং আব্দুল্লাহ (২১)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ধারালো চাপাতি, সুইচ গিয়ার, খেলনা পিস্তল, ছেনি, তলোয়ার, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক ড্রিল মেশিন, গ্যারান্টিন মেশিন, প্লাস, কাটার, স্ক্রু ড্রাইভার এবং ধারালো কাঁচি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে প্রধান আসামি ইলিয়াম তালুকদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ ২৮ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক; এক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার: ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান

আপডেট সময়: ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সক্রিয় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

শনিবার ২৮ মার্চ ভোর ৪টা ১০ মিনিটে সাভার মডেল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াম তালুকদার ওরফে ছোটন ওরফে বাপ্পি (৩৫), মোঃ রাজু (৩৭), মোঃ নুরনবী (২৪) এবং আব্দুল্লাহ (২১)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ধারালো চাপাতি, সুইচ গিয়ার, খেলনা পিস্তল, ছেনি, তলোয়ার, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক ড্রিল মেশিন, গ্যারান্টিন মেশিন, প্লাস, কাটার, স্ক্রু ড্রাইভার এবং ধারালো কাঁচি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে প্রধান আসামি ইলিয়াম তালুকদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ ২৮ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার