ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি কার্যকর না হওয়ায় ক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাভারে ট্যানারী শ্রমিকদের বেতন বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ

সাভারে ট্যানারী শিল্পে কর্মরত শ্রমিকদের সরকার নির্ধারিত নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ জানুয়ারী সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ট্যানারির নারী ও পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ট্যানারী শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতেই এ মজুরি কাঠামো নির্ধারিত হয়েছিল। তবে গেজেট প্রকাশের পরও ট্যানারি মালিকরা সেই নিম্নতম মজুরি বাস্তবায়ন করেননি।

পরবর্তীতে একাধিক দেনদরবার ও আলোচনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকপক্ষের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের (রিভাইজ) সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘ চার বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়া এবং বাস্তবতার কথা বিবেচনা করে শ্রমিকপক্ষ সংশোধিত মজুরি মেনে নেয়। এ সংক্রান্ত চুক্তিতে মালিক ও শ্রমিক উভয়পক্ষ স্বাক্ষর করে।

কিন্তু এরপরও ট্যানারি মালিকরা নানা টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হলেও সংশোধিত নিম্নতম মজুরিও বাস্তবায়ন করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি বাস্তবায়নের জন্য ট্যানারি মালিকদের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি কার্যকর না হওয়ায় ক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাভারে ট্যানারী শ্রমিকদের বেতন বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ

আপডেট সময়: ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সাভারে ট্যানারী শিল্পে কর্মরত শ্রমিকদের সরকার নির্ধারিত নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ জানুয়ারী সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ট্যানারির নারী ও পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ট্যানারী শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতেই এ মজুরি কাঠামো নির্ধারিত হয়েছিল। তবে গেজেট প্রকাশের পরও ট্যানারি মালিকরা সেই নিম্নতম মজুরি বাস্তবায়ন করেননি।

পরবর্তীতে একাধিক দেনদরবার ও আলোচনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকপক্ষের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের (রিভাইজ) সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘ চার বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়া এবং বাস্তবতার কথা বিবেচনা করে শ্রমিকপক্ষ সংশোধিত মজুরি মেনে নেয়। এ সংক্রান্ত চুক্তিতে মালিক ও শ্রমিক উভয়পক্ষ স্বাক্ষর করে।

কিন্তু এরপরও ট্যানারি মালিকরা নানা টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হলেও সংশোধিত নিম্নতম মজুরিও বাস্তবায়ন করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি বাস্তবায়নের জন্য ট্যানারি মালিকদের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবির অভিযানে চোলাই মদসহ দুইজন গ্রেফতার