ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পৌর কমিউনিটি সেন্টার ও বাসস্ট্যান্ডে হত্যাকাণ্ড, সিসিটিভি ফুটেজে শনাক্ত; পাঁচ নিহতের পরিচয় এখনো অজ্ঞাত

সাভারে ছয় খুন: ‘মানসিক ভারসাম্যহীন’ সম্রাট গ্রেফতার, ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সাভারে ছয়জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সম্রাট নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত সম্রাট সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচজন এবং সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আরও একজনকে হত্যা করেছেন।

নিহত ছয়জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের কারণ, উদ্দেশ্য এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে শনিবার রাতে সাভার মডেল থানার সামনে থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দিয়াশলাই, মাফলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সম্রাট একজন ভবঘুরে প্রকৃতির মানুষ। তিনি নিয়মিত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে রাত যাপন করতেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই তাকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, সিরিয়াল কিলার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

পৌর কমিউনিটি সেন্টার ও বাসস্ট্যান্ডে হত্যাকাণ্ড, সিসিটিভি ফুটেজে শনাক্ত; পাঁচ নিহতের পরিচয় এখনো অজ্ঞাত

সাভারে ছয় খুন: ‘মানসিক ভারসাম্যহীন’ সম্রাট গ্রেফতার, ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

আপডেট সময়: ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬