ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকায় রাতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ উদ্ধার—গ্রেফতার ৬৫ বছরের দুদু মিয়া।

সাভারে চোলাই মদসহ বৃদ্ধ গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর) বিভাগের পৃথক বিশেষ অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন ফিরিঙ্গিকান্দা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর দিকনির্দেশনায় এই গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, সংগীয় কর্মকর্তা ও ফোর্স সদস্যদের নিয়ে দলটি এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ দুদু মিয়া (৬৫)। তিনি সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মৃত আব্দুল হাসেমের ছেলে। গ্রেফতারের সময় দুদু মিয়ার কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ডিবি (উত্তর) সূত্র জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকায় রাতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ উদ্ধার—গ্রেফতার ৬৫ বছরের দুদু মিয়া।

সাভারে চোলাই মদসহ বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫