ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
সাভারের গেন্ডায় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

সাভারে আলোচনা সভায় উদযাপিত বিশ্ব শিক্ষক দিবস

“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনগঠন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) দুপুরে সাভারের গেন্ডায় বিওয়াইএফসি মিলনায়তনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, সাভার উপজেলা শাখা আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর। বক্তারা বলেন, “শিক্ষক মানবতার আলোকবর্তিকা। একটি বই, একটি কলম, একটি শিশু ও একজন শিক্ষকই পারে পৃথিবীকে বদলে দিতে।” এসময় উপস্থিত ছিলেন —ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম জিতু, ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, এছাড়াও সাভার উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। দিবসটি উপলক্ষে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে শিক্ষকের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সাভারের গেন্ডায় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

সাভারে আলোচনা সভায় উদযাপিত বিশ্ব শিক্ষক দিবস

আপডেট সময়: ০১:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫