ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে বড় মানবপাচার চক্র ব্যর্থ

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ২৭৩ জন আটক, দালালসহ কাঠের বোট জব্দ

অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনের চেষ্টা কালে ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সকল ব্যক্তি দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

আইএসপিআর জানায়, সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ধাওয়া চালিয়ে নৌবাহিনী বোটটিকে আটক করে।

এ সময় বোটে থাকা মানবপাচারকারী দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে জানা যায়, তারা দালালদের মাধ্যমে বোটযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

নৌবাহিনী জানায়, আটক বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। নৌবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই বিপর্যয় প্রতিরোধ সম্ভব হয়েছে। আটক বোট ও সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে বড় মানবপাচার চক্র ব্যর্থ

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ২৭৩ জন আটক, দালালসহ কাঠের বোট জব্দ

আপডেট সময়: ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনের চেষ্টা কালে ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সকল ব্যক্তি দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

আইএসপিআর জানায়, সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ধাওয়া চালিয়ে নৌবাহিনী বোটটিকে আটক করে।

এ সময় বোটে থাকা মানবপাচারকারী দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে জানা যায়, তারা দালালদের মাধ্যমে বোটযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

নৌবাহিনী জানায়, আটক বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। নৌবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই বিপর্যয় প্রতিরোধ সম্ভব হয়েছে। আটক বোট ও সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

✒️ আরও পড়ুন 📖  খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি