ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সপ্তাহিক ছুটির দিনেও আজ অফিস খোলা

সরকারি ও ব্যাংক কর্মচারীদের জন্য শনিবার সপ্তাহিক ছুটির দিন হলেও আজ তার ব্যতিক্রম। আজ খোলা থাকছে সরকারী অফিস ও ব্যাংক। ঈদুল আযহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় আজ ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার ২৪ মে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এর আগে, ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আযহার জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির এ পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ছুটির সমন্বয়ে একাধিকবার ছুটির দিনে অফিস চালু রাখার নজির রয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সপ্তাহিক ছুটির দিনেও আজ অফিস খোলা

আপডেট সময়: ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সরকারি ও ব্যাংক কর্মচারীদের জন্য শনিবার সপ্তাহিক ছুটির দিন হলেও আজ তার ব্যতিক্রম। আজ খোলা থাকছে সরকারী অফিস ও ব্যাংক। ঈদুল আযহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় আজ ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার ২৪ মে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এর আগে, ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আযহার জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির এ পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ছুটির সমন্বয়ে একাধিকবার ছুটির দিনে অফিস চালু রাখার নজির রয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

✒️ আরও পড়ুন 📖  ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর শেষ মুহূর্তে বাতিল – হতাশ হাজারো ভিসাপ্রত্যাশী ও প্রবাসী