ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
সাভারে ইউজিসির জাতীয় নীতিনির্ধারণী সংলাপে উচ্চশিক্ষাকে আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের করার ওপর গুরুত্বারোপ

শিক্ষায় রেকর্ড বাজেট বিএনপি সরকারের: আমির খসরু

শিক্ষা খাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, মানসম্মত ও বাস্তবমুখী করে তুলতে হবে। শিক্ষাজীবন শেষে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরি করাও জরুরি।

শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিতে হবে। শুধু প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। দেশ ও দেশের বাইরে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন লেখাপড়া শেষ করার পর আন্তর্জাতিক মানের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারে, সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের মতো আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন। একটি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HET) প্রকল্পের আওতায় এ নীতিনির্ধারণী সংলাপের আয়োজন করা হয়। সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন উপাচার্য ছাড়াও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার গুণগত মান, জবাবদিহি এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

আয়োজকরা জানান, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

সাভারে ইউজিসির জাতীয় নীতিনির্ধারণী সংলাপে উচ্চশিক্ষাকে আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের করার ওপর গুরুত্বারোপ

শিক্ষায় রেকর্ড বাজেট বিএনপি সরকারের: আমির খসরু

আপডেট সময়: ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

শিক্ষা খাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, মানসম্মত ও বাস্তবমুখী করে তুলতে হবে। শিক্ষাজীবন শেষে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরি করাও জরুরি।

শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিতে হবে। শুধু প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। দেশ ও দেশের বাইরে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন লেখাপড়া শেষ করার পর আন্তর্জাতিক মানের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারে, সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের মতো আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন। একটি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HET) প্রকল্পের আওতায় এ নীতিনির্ধারণী সংলাপের আয়োজন করা হয়। সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন উপাচার্য ছাড়াও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার গুণগত মান, জবাবদিহি এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

আয়োজকরা জানান, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর