ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বেনাপোল স্থলবন্দর আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও মাদক নির্মূলে জোর

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় 

যশোরের শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে নাভারন দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য তিনটি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা জরুরি—বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও জনবান্ধব করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

তিনি বলেন, এই তিনটি খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে শার্শা উপজেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলকে আধুনিকায়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।

মাওলানা আজিজুর রহমান আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শার্শা উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ। এছাড়া শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মাদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাভারন প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বেনাপোল স্থলবন্দর আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও মাদক নির্মূলে জোর

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় 

আপডেট সময়: ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫