ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পিকনিকে যাওয়ার প্রস্তুতির সময় আমবাগানে বিদ্যুতের তারে স্পর্শে প্রাণ গেলো স্কুলছাত্র রাসেলের

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মণ্ডলের ছেলে। তিনি সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলের ছুটির দিনে রাসেল ও কয়েকজন বন্ধু পিকনিকের উদ্দেশ্যে আমবাগানে কাঠখড়ি কুড়াতে যায়। এসময় ভাঙা ডাল সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে রাসেল অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পিকনিকে যাওয়ার প্রস্তুতির সময় আমবাগানে বিদ্যুতের তারে স্পর্শে প্রাণ গেলো স্কুলছাত্র রাসেলের

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময়: ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মণ্ডলের ছেলে। তিনি সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলের ছুটির দিনে রাসেল ও কয়েকজন বন্ধু পিকনিকের উদ্দেশ্যে আমবাগানে কাঠখড়ি কুড়াতে যায়। এসময় ভাঙা ডাল সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে রাসেল অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

✒️ আরও পড়ুন 📖  শার্শায় বিএনপির ৩১ দফা প্রচার: লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার