ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

রাশমিকার প্রতি যে ব্যবহারে নেটিজেনদের কটাক্ষের শিকার বিজয়

বিনোদন জগতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার উগ্র পৌরুষ রূপেই ছবি হিট। অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনো তাকে মনে রেখেছেন। এবার অভিনেতার বাস্তব জীবনে তারই ছায়া পড়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, প্রেমসম্পর্কে থাকা অভিনেত্রী রাশমিকা মান্দনার সঙ্গে একটি শপিংমলের বাইরে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডাকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তার ব্যবহার দেখে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 

পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দনাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

সেখানে বিজয় যেন প্রেমিকাকে নিয়ে খানিক উদাসীন বলে মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— শপিংমলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে গাড়িতে উঠে পড়লেন বিজয়। পেছনে ধীরে ধীরে আসছেন অভিনেত্রী রাশমিকা। দুই হাতে ক্র্যাচ খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে কোনোমতে নামলেন। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিজয়ের ব্যবহার দেখে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

রাশমিকার প্রতি যে ব্যবহারে নেটিজেনদের কটাক্ষের শিকার বিজয়

আপডেট সময়: ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন জগতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার উগ্র পৌরুষ রূপেই ছবি হিট। অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনো তাকে মনে রেখেছেন। এবার অভিনেতার বাস্তব জীবনে তারই ছায়া পড়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, প্রেমসম্পর্কে থাকা অভিনেত্রী রাশমিকা মান্দনার সঙ্গে একটি শপিংমলের বাইরে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডাকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তার ব্যবহার দেখে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 

পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দনাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

সেখানে বিজয় যেন প্রেমিকাকে নিয়ে খানিক উদাসীন বলে মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— শপিংমলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে গাড়িতে উঠে পড়লেন বিজয়। পেছনে ধীরে ধীরে আসছেন অভিনেত্রী রাশমিকা। দুই হাতে ক্র্যাচ খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে কোনোমতে নামলেন। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিজয়ের ব্যবহার দেখে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

✒️ আরও পড়ুন 📖  কঙ্গনা রানাউতের স্ট্যাটাসে ধন্দ : মান্ডি ধস নিয়ে ভিন্ন বক্তব্য প্রশাসন বনাম সাংসদ