ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রংপুরে প্রয়াত বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভায় নেতাদের শোক ও স্মৃতিচারণ

রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভা অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ নেই: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির প্রতিই আস্থা রাখতে চায় বিএনপি।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি তুলছে। যারা জনগণের নামে এই দাবিতে মাঠে নেমেছে, তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে চাইলে সেই পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে। এখনই এর কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।” পরে তিনি রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

রংপুরে প্রয়াত বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভায় নেতাদের শোক ও স্মৃতিচারণ

রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫