ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মনোনয়ন জমাদানের শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোর-১ (শার্শা) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবারই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রথম মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৫টায় আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির তার মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মনোনয়ন জমাদানের শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

আপডেট সময়: ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোর-১ (শার্শা) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবারই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রথম মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৫টায় আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির তার মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবির অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার