ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
শার্শায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষের জেরে বিক্ষোভ, মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কে কয়েক হাজার নেতা-কর্মী কাফনের কাপড় পরে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

অসন্তুষ্ট নেতা-কর্মীরা অভিযোগ করেন—দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে হঠাৎ একজন ‘সংস্কারপন্থী’ নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, মাঠে থাকা এবং দলে অবদান রাখা নেতাদেরই প্রার্থী করা উচিত।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন—প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সেই আশাতেই মাঠে নেমেছি। বর্তমান মনোনয়ন বাতিল করা না হলে দল এই আসনে বড় ভুল করবে।”

অন্যদিকে উপজেলা নেতা মহিবুল বলেন, “দীর্ঘ ১৭ বছর দলের কঠিন সময়ে সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন মাঠে ছিলেন। তাদের দুজনের একজন ছাড়া এ আসনে বিজয় সম্ভব নয়।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “আমরা বাড়িছাড়া হয়েছি। কিন্তু দলের দুঃসময়ে যারা ছিলেন না, তাদের হঠাৎ মনোনয়ন দেওয়া কখনোই মেনে নেওয়া যায় না। অতিথি পাখিকে শার্শার আসনে মানি না।”

প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

শার্শায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময়: ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষের জেরে বিক্ষোভ, মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কে কয়েক হাজার নেতা-কর্মী কাফনের কাপড় পরে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

অসন্তুষ্ট নেতা-কর্মীরা অভিযোগ করেন—দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে হঠাৎ একজন ‘সংস্কারপন্থী’ নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, মাঠে থাকা এবং দলে অবদান রাখা নেতাদেরই প্রার্থী করা উচিত।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন—প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সেই আশাতেই মাঠে নেমেছি। বর্তমান মনোনয়ন বাতিল করা না হলে দল এই আসনে বড় ভুল করবে।”

অন্যদিকে উপজেলা নেতা মহিবুল বলেন, “দীর্ঘ ১৭ বছর দলের কঠিন সময়ে সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন মাঠে ছিলেন। তাদের দুজনের একজন ছাড়া এ আসনে বিজয় সম্ভব নয়।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “আমরা বাড়িছাড়া হয়েছি। কিন্তু দলের দুঃসময়ে যারা ছিলেন না, তাদের হঠাৎ মনোনয়ন দেওয়া কখনোই মেনে নেওয়া যায় না। অতিথি পাখিকে শার্শার আসনে মানি না।”

প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

✒️ আরও পড়ুন 📖  নয়টি আসনে ব্যালট থেকে অনুপস্থিত বিএনপির ‘ধানের শীষ