ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বেকারত্ব দূরীকরণ, যুবকদের কর্মসংস্থান ও নারীর অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি প্রার্থী তৃপ্তি

যশোর-শার্শা আসনে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫ শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকসহ প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি শনিবার বিকালে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠনে অংশগ্রহণ করেন।

কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

তার বক্তব্যে তিনি বলেন—“বিএনপি জনগণের দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমি তার আদর্শের একজন সৈনিক এবং ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে আছি। জনগণ আমাকে সুযোগ দিলে শার্শার যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে কর্মসংস্থানের উদ্যোগ নেব। পাশাপাশি নারীদের জন্যও স্বনির্ভর কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বেকারত্ব দূরীকরণ, যুবকদের কর্মসংস্থান ও নারীর অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি প্রার্থী তৃপ্তি

যশোর-শার্শা আসনে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫ শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকসহ প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি শনিবার বিকালে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠনে অংশগ্রহণ করেন।

কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

তার বক্তব্যে তিনি বলেন—“বিএনপি জনগণের দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমি তার আদর্শের একজন সৈনিক এবং ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে আছি। জনগণ আমাকে সুযোগ দিলে শার্শার যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে কর্মসংস্থানের উদ্যোগ নেব। পাশাপাশি নারীদের জন্যও স্বনির্ভর কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।

✒️ আরও পড়ুন 📖  সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ