ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারে ভয়াবহ দুর্ঘটনা | গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য ঢাকায় রেফার

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে বিএনপির নেতাসহ নিহত ২

  • যশোর ব্যুরো
  • আপডেট সময়: ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 283

যশোর-ঢাকা মহাসড়কের যশোর বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছুক্ষণ আগে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আক্তার হোসেন (আহমদ আলীর ছেলে) এবং শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর (আব্দুল মজিদের ছেলে)। নিহত জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে (ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে), যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তিনি বর্তমানে নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। আহত নিক্কন আঢ্যের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। আক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, নিহত আবু জাফর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা ছিলেন। জেলার পূর্ণাঙ্গ কমিটি হলে তার গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা ছিল।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারে ভয়াবহ দুর্ঘটনা | গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য ঢাকায় রেফার

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে বিএনপির নেতাসহ নিহত ২

আপডেট সময়: ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

যশোর-ঢাকা মহাসড়কের যশোর বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছুক্ষণ আগে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আক্তার হোসেন (আহমদ আলীর ছেলে) এবং শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর (আব্দুল মজিদের ছেলে)। নিহত জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে (ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে), যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তিনি বর্তমানে নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। আহত নিক্কন আঢ্যের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। আক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, নিহত আবু জাফর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা ছিলেন। জেলার পূর্ণাঙ্গ কমিটি হলে তার গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা ছিল।

✒️ আরও পড়ুন 📖  গঙ্গাচড়ায় দুই শিশুর লাশ উদ্ধার: স্থানীয়দের দাবি, হত্যা করা হয়েছে