ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভুক্তভোগীদের দাবি—তেল পাম্পটি বন্ধ ঘোষণা করতে হবে

যশোরে কিবরিয়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় অবস্থিত মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনে নিয়মিতভাবে তেল কম দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে গাড়ির মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তেলপাম্পের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, কিবরিয়া ফিলিং স্টেশন থেকে নিয়মিতভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়া হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে গ্রাহকরা প্রতারিত হয়েও কাছাকাছি থাকায় পাম্প থেকে তেল কিনতে হচ্ছে।

গত রোববার সকালে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল কিনলে সেখানে ৭৫০ গ্রাম কম দেওয়া হয়। বিষয়টি জানানো হলে পাম্প ম্যানেজার আশরাফ হোসেন যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখান। এ নিয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তিনি তালাবদ্ধ করে পাম্প ছেড়ে চলে যান।

বাস ও ট্রাক শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই কিবরিয়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়া হচ্ছিল। তবে গত রোববার বিষয়টি প্রকাশ্যে ধরা পড়ার পর শ্রমিকদের তোপের মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যান কর্তৃপক্ষ। পরবর্তীতে তারা শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় অপপ্রচার চালিয়েছেন বলেও অভিযোগ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগআঁচড়া, নাভারন ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, এলাকার গাড়ির মালিক, মোটর শ্রমিক ও স্থানীয় লোকজন।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ভুক্তভোগীদের দাবি—তেল পাম্পটি বন্ধ ঘোষণা করতে হবে

যশোরে কিবরিয়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে মানববন্ধন

আপডেট সময়: ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫