ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরির দায়ে দুই কারখানার মালিককে জরিমানা, জব্দ করা গুড় নষ্ট

যশোরের শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ৭ জানুয়ারী দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা নকল খেজুরের গুড় ধ্বংস করা হয়।

এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে বাগআঁচড়া বাজারের ‘সততা মোবাইল স্টোর’ নামের একটি দোকানে এলপিজি গ্যাস বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালানো হয়। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুন, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরির দায়ে দুই কারখানার মালিককে জরিমানা, জব্দ করা গুড় নষ্ট

যশোরের শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

আপডেট সময়: ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬