ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে পুলিশ; বোমা নিস্ক্রিয় টিমের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

যশোরের শার্শায় ঝোপের ভেতর থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তিনি বিষয়টি শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয় টিম ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “উদ্ধারকৃত বোমাগুলো নিরাপদে নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে পুলিশ; বোমা নিস্ক্রিয় টিমের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

যশোরের শার্শায় ঝোপের ভেতর থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার

আপডেট সময়: ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তিনি বিষয়টি শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয় টিম ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “উদ্ধারকৃত বোমাগুলো নিরাপদে নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।”

✒️ আরও পড়ুন 📖  চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজতে