ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-২ এর অভিযানে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেন্সিডিল-ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত জমি থেকে বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার, র‌্যাব-১০ এর অভিযান

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি ফেন্সিডিলের বোতল এবং সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বে অবস্থিত একটি পরিত্যক্ত জমি থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল।

র‌্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেন্সিডিল ও সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-২ এর অভিযানে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেন্সিডিল-ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত জমি থেকে বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার, র‌্যাব-১০ এর অভিযান

আপডেট সময়: ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি ফেন্সিডিলের বোতল এবং সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বে অবস্থিত একটি পরিত্যক্ত জমি থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল।

র‌্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেন্সিডিল ও সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কুরআন মাথায় রেখে টাকা নেওয়ার অভিযোগে তোলপাড়