ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং–মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক বন্ধ, ডিএমপির বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ, ডিএমপির বিকল্প পথ নির্দেশনা

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ জন্য সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্বিঘ্ন আয়োজন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলোকে গণভবন ক্রসিং থেকে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে। ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যেতে ইচ্ছুক যানবাহনগুলোকে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যেতে বলা হয়েছে।

ধানমন্ডি ২৭ নম্বর থেকে ফার্মগেটগামী যানবাহনগুলোকে আসাদগেট ও গণভবন ক্রসিং হয়ে ইউটার্ন নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহনগুলোকে আসাদগেট থেকে বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং, লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যেতে বলা হয়েছে।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডির দিকে আসা যানবাহনগুলোকে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে গিয়ে বামে মোড় নিয়ে লেক রোড ও আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রতিবন্ধকতা তুলে নেওয়ার পর মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা ও গণভবন হয়ে আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ নম্বরের দিকে চলাচল করতে পারবে।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং–মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক বন্ধ, ডিএমপির বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ, ডিএমপির বিকল্প পথ নির্দেশনা

আপডেট সময়: ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫