ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
এশিয়া কাপ সুপার ফোরে একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। ভারতকে হারাতে ছোট ছোট সুযোগ কাজে লাগাতে চান টাইগাররা।

ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ, হাইপ উপভোগ করেই মাঠে নামতে চান সিমন্স

শ্রীলংকাকে হারানোর পর বাংলাদেশ পেয়েছিল তিন দিনের বিশ্রাম। কিন্তু এশিয়া কাপ সুপার ফোরে সূচির কারণে আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিটন দাসরা। একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে দুটি বড় ম্যাচ খেলতে হচ্ছে দুবাইয়ের প্রখর গরমে।

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আগামীকাল আবার পাকিস্তানের সঙ্গে খেলতে হবে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ভারতকে হারানোর আত্মবিশ্বাস তার দল রাখে। তিনি বলেন—“প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আসল বিষয় হলো ম্যাচের সাড়ে তিন ঘণ্টা। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে এবং ভারতকে ভুল করতে বাধ্য করতে।”

ভারতের বিপক্ষে ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানোই হবে মূল চ্যালেঞ্জ। সিমন্স বলেন, “বিশ্বাস রাখতেই হবে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি, তাহলে সেটি ধরে রাখতে হবে। মোমেন্টাম কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।”

সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিমন্স আরও বলেন, “টানা দুদিনে দুটি ম্যাচ খেলা কোনো দলের জন্যই সহজ নয়। এটা আদর্শ কিছু না। তবে ছেলেরা ফিট আছে, কঠোর অনুশীলন করেছে। আমরা প্রস্তুত।”

ভারত-বাংলাদেশ ম্যাচের বাড়তি উত্তেজনা নিয়েও মন্তব্য করেছেন সিমন্স—“বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ম্যাচে হাইপ থাকবেই। আমরা শুধু সেটি উপভোগ করতে চাই এবং সেরা খেলাটা দিতে চাই।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

এশিয়া কাপ সুপার ফোরে একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। ভারতকে হারাতে ছোট ছোট সুযোগ কাজে লাগাতে চান টাইগাররা।

ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ, হাইপ উপভোগ করেই মাঠে নামতে চান সিমন্স

আপডেট সময়: ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলংকাকে হারানোর পর বাংলাদেশ পেয়েছিল তিন দিনের বিশ্রাম। কিন্তু এশিয়া কাপ সুপার ফোরে সূচির কারণে আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিটন দাসরা। একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিনে দুটি বড় ম্যাচ খেলতে হচ্ছে দুবাইয়ের প্রখর গরমে।

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আগামীকাল আবার পাকিস্তানের সঙ্গে খেলতে হবে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ভারতকে হারানোর আত্মবিশ্বাস তার দল রাখে। তিনি বলেন—“প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আসল বিষয় হলো ম্যাচের সাড়ে তিন ঘণ্টা। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে এবং ভারতকে ভুল করতে বাধ্য করতে।”

ভারতের বিপক্ষে ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানোই হবে মূল চ্যালেঞ্জ। সিমন্স বলেন, “বিশ্বাস রাখতেই হবে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি, তাহলে সেটি ধরে রাখতে হবে। মোমেন্টাম কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।”

সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিমন্স আরও বলেন, “টানা দুদিনে দুটি ম্যাচ খেলা কোনো দলের জন্যই সহজ নয়। এটা আদর্শ কিছু না। তবে ছেলেরা ফিট আছে, কঠোর অনুশীলন করেছে। আমরা প্রস্তুত।”

ভারত-বাংলাদেশ ম্যাচের বাড়তি উত্তেজনা নিয়েও মন্তব্য করেছেন সিমন্স—“বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ম্যাচে হাইপ থাকবেই। আমরা শুধু সেটি উপভোগ করতে চাই এবং সেরা খেলাটা দিতে চাই।”

✒️ আরও পড়ুন 📖  ছক্কার পরই আউট! অভিষেক ম্যাচেই ব্যাট হাতে লড়াইয়ে নাসুম আহমেদ