ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক মনিরুজ্জামানের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজিরও বেশি স্বর্ণ, মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সীমান্তের পুটখালি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান পুটখালি ইউনিয়নের বালুন্ডা উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি টহল দল পুটখালি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তার পাশে অবস্থানরত মনিরুজ্জামানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১.০৪৯ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক মনিরুজ্জামানের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজিরও বেশি স্বর্ণ, মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময়: ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সীমান্তের পুটখালি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান পুটখালি ইউনিয়নের বালুন্ডা উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি টহল দল পুটখালি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তার পাশে অবস্থানরত মনিরুজ্জামানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১.০৪৯ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

✒️ আরও পড়ুন 📖  সাভারে জামায়াতের গণমিছিল: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেলোয়ার হোসাইনের বক্তব্য