ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
১৮৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান — অতিথিদের আহ্বান, “শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণে গড়ে তুলতে হবে দেশের ভবিষ্যৎ।”

বেনাপোলে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা

বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

অনুষ্ঠানটি আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, এবং সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু এবং নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার গর্ব। তাদের এই সাফল্য আগামী দিনে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে শার্শা উপজেলার মোট ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

১৮৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান — অতিথিদের আহ্বান, “শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণে গড়ে তুলতে হবে দেশের ভবিষ্যৎ।”

বেনাপোলে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা

আপডেট সময়: ০১:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

অনুষ্ঠানটি আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, এবং সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু এবং নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার গর্ব। তাদের এই সাফল্য আগামী দিনে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে শার্শা উপজেলার মোট ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

✒️ আরও পড়ুন 📖  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা