ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

বিশ্বরেকর্ড হাতছাড়া করায় মুল্ডারকে ‘ভিতু’ বললেন গেইল

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া বুলাওয়ে টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ার পথেই ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। কিন্তু দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর তিনি আর ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ৬২৬ রানে নিয়ে ইনিংস ঘোষণা দেন। 

অথচ প্রোটিয়া অধিনায়ক মুল্ডারের সামনে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার  ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার। কিন্তু সেই সুযোগ হেলায় হাতছাড়া করেন মুল্ডার। তার এমন কান্ডজ্ঞানহীন সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্লেষকরা। 

 মুল্ডারের এমন সিদ্ধান্তে হতাশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। তিনি বলেন,  ‘সোজা কথা, ও ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে। আমি জানি না ও কেন আর খেলতে চায়নি। ও বিশ্বরেকর্ড করত কি না জানি না। কিন্তু ৩৬৭ রানে ডিক্লেয়ার করে ও জানিয়েছে, লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে। শোনো, জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ এক বারই আসে। আর সেটা তুমি হেলায় হারালে।’

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) করা ক্রিস গেইল আরও বলেন, ‘তুমি ৩৬৭ রান করে অপরাজিত ছিলে। তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। যদি তুমি কিংবদন্তি হতে চাও তাহলে তো রেকর্ড গড়তেই হবে। নইলে কীভাবে তুমি কিংবদন্তি হবে?’

গেইল আরও বলেন, ‘মুল্ডার কখন আবার ট্রিপল সেঞ্চুরি করতে পারবে, সেটা ও নিজেও বলতে পারবে না। তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। মুল্ডার বলেছে, লারার রেকর্ড অক্ষত রাখার জন্য এটা করেছে। আমার মনে হয় ও ভয় পেয়ে গিয়েছিল। কী করবে বুঝতে না পেরেই বোকার মতো এই সিদ্ধান্ত নিয়েছে।’

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিতি গেইল আরও বলেন, ‘এই জিম্বাবুয়ের বিরুদ্ধেই হয়তো কোনও ম্যাচে মুল্ডার এক রানও করতে পারবে না। তাই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয়। যে দেশের বিরুদ্ধেই ১০০ রান করো না কেন, সেটা শতরান হিসেবেই ধরা হবে। কার বিরুদ্ধে করেছ, কেউ দেখবে না। সেখানে এত বড় সুযোগ তুমি হাতছাড়া করলে।’

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বিশ্বরেকর্ড হাতছাড়া করায় মুল্ডারকে ‘ভিতু’ বললেন গেইল

আপডেট সময়: ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া বুলাওয়ে টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ার পথেই ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। কিন্তু দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর তিনি আর ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ৬২৬ রানে নিয়ে ইনিংস ঘোষণা দেন। 

অথচ প্রোটিয়া অধিনায়ক মুল্ডারের সামনে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার  ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার। কিন্তু সেই সুযোগ হেলায় হাতছাড়া করেন মুল্ডার। তার এমন কান্ডজ্ঞানহীন সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্লেষকরা। 

 মুল্ডারের এমন সিদ্ধান্তে হতাশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। তিনি বলেন,  ‘সোজা কথা, ও ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে। আমি জানি না ও কেন আর খেলতে চায়নি। ও বিশ্বরেকর্ড করত কি না জানি না। কিন্তু ৩৬৭ রানে ডিক্লেয়ার করে ও জানিয়েছে, লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে। শোনো, জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ এক বারই আসে। আর সেটা তুমি হেলায় হারালে।’

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) করা ক্রিস গেইল আরও বলেন, ‘তুমি ৩৬৭ রান করে অপরাজিত ছিলে। তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। যদি তুমি কিংবদন্তি হতে চাও তাহলে তো রেকর্ড গড়তেই হবে। নইলে কীভাবে তুমি কিংবদন্তি হবে?’

গেইল আরও বলেন, ‘মুল্ডার কখন আবার ট্রিপল সেঞ্চুরি করতে পারবে, সেটা ও নিজেও বলতে পারবে না। তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। মুল্ডার বলেছে, লারার রেকর্ড অক্ষত রাখার জন্য এটা করেছে। আমার মনে হয় ও ভয় পেয়ে গিয়েছিল। কী করবে বুঝতে না পেরেই বোকার মতো এই সিদ্ধান্ত নিয়েছে।’

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিতি গেইল আরও বলেন, ‘এই জিম্বাবুয়ের বিরুদ্ধেই হয়তো কোনও ম্যাচে মুল্ডার এক রানও করতে পারবে না। তাই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয়। যে দেশের বিরুদ্ধেই ১০০ রান করো না কেন, সেটা শতরান হিসেবেই ধরা হবে। কার বিরুদ্ধে করেছ, কেউ দেখবে না। সেখানে এত বড় সুযোগ তুমি হাতছাড়া করলে।’

✒️ আরও পড়ুন 📖  কারফিউ-বিধ্বস্ত কাঠমান্ডু থেকে অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল