ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
যশোর সীমান্তে বিজিবির অভিযান | ভারতীয় নাগরিকসহ দুইজন আটক | মাদক ও চোরাই পণ্য জব্দ

বিজিবির অভিযান: মাদক ও চোরাই পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্যসহ এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার চাঁদপাড়া গ্রামের প্রকাশ সিকদার (৩৫) এবং যশোরের অগ্রভুলাট গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদ (৪২)

বুধবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল, আমড়াখালি ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল, কালোজিরা, বিভিন্ন ওষুধ, শাড়ি ও গোলমরিচসহ প্রায় ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকার পণ্য জব্দ করা হয়।

অভিযানের সময় ভারতীয় নাগরিক প্রকাশ সিকদারকে ভারতীয় মদসহ এবং স্থানীয় নাগরিক আব্দুস শহীদকে ফেন্সিডিলসহ আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

যশোর সীমান্তে বিজিবির অভিযান | ভারতীয় নাগরিকসহ দুইজন আটক | মাদক ও চোরাই পণ্য জব্দ

বিজিবির অভিযান: মাদক ও চোরাই পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময়: ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫