ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
অবৈধ মজুদের অভিযোগে গাজী স্টোর মালিককে জরিমানা, উদ্ধারকৃত জ্বালানি সরকারি দামে বিক্রির নির্দেশ

পাথরঘাটায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ: সিন্ডিকেট ভেঙে স্বস্তি ফিরছে জেলেদের মাঝে

বরগুনার পাথরঘাটায় উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে পাথরঘাটা বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

জব্দ করা জ্বালানি মেসার্স গাজী স্টোর থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ডিজেল মূলত মাছধরা ট্রলারগুলোর জন্য সংরক্ষিত ছিল। তবে অভিযোগ রয়েছে, গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজী দীর্ঘদিন ধরে অতিরিক্ত মুনাফার আশায় একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রেখেছিলেন। এর ফলে জ্বালানি সংকটে পড়ে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

অভিযান শেষে উপজেলা প্রশাসন উদ্ধারকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার অপরাধে গাজী স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে থাকা জেলেরা প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে যেতে পারছিলেন না। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তালিকা অনুসারে রাতেই ডিজেল বিতরণ করা হবে, ফলে জেলেরা আবার মাছ ধরতে যেতে পারবেন।”

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, “জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

অবৈধ মজুদের অভিযোগে গাজী স্টোর মালিককে জরিমানা, উদ্ধারকৃত জ্বালানি সরকারি দামে বিক্রির নির্দেশ

পাথরঘাটায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ: সিন্ডিকেট ভেঙে স্বস্তি ফিরছে জেলেদের মাঝে

আপডেট সময়: ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

বরগুনার পাথরঘাটায় উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে পাথরঘাটা বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

জব্দ করা জ্বালানি মেসার্স গাজী স্টোর থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ডিজেল মূলত মাছধরা ট্রলারগুলোর জন্য সংরক্ষিত ছিল। তবে অভিযোগ রয়েছে, গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজী দীর্ঘদিন ধরে অতিরিক্ত মুনাফার আশায় একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রেখেছিলেন। এর ফলে জ্বালানি সংকটে পড়ে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

অভিযান শেষে উপজেলা প্রশাসন উদ্ধারকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার অপরাধে গাজী স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে থাকা জেলেরা প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে যেতে পারছিলেন না। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তালিকা অনুসারে রাতেই ডিজেল বিতরণ করা হবে, ফলে জেলেরা আবার মাছ ধরতে যেতে পারবেন।”

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, “জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

✒️ আরও পড়ুন 📖  বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কুরআন মাথায় রেখে টাকা নেওয়ার অভিযোগে তোলপাড়