ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকাস্থ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দাদের অংশগ্রহণে হেমায়েতপুরের ট্যানারি এলাকায় মানববন্ধন — নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সাভারে মানববন্ধন

সাভারে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকাস্থ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার প্রবাসী বাসিন্দারা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে হেমায়েতপুর বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চামড়া শিল্পে কর্মরত শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও বাণিজ্যসহ প্রতিটি খাতে নোয়াখালীর মানুষের অবদান অনস্বীকার্য। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে নোয়াখালীকে নবম বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি এখন সময়ের দাবি।

হেলাল ট্যানারির মালিক জাহাঙ্গীর আলম বলেন, “নোয়াখালী বিভাগ গঠনের আন্দোলন অনেক আগে থেকেই চলছে। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে নোয়াখালীর মানুষ বসবাস করছে ও উন্নয়নে অবদান রাখছে। সরকার এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।”

এ বি এস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, “ব্রিটিশ আমল থেকেই নোয়াখালীকে বিভাগ করার দাবি চলে আসছে। বাংলাদেশের প্রায় ৪৩ শতাংশ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নোয়াখালীর মানুষের অবদান রয়েছে। তাই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।”

ইসলামিয়া ট্যানারির মালিক সালেহ আহমেদ বলেন, “আমাদের প্রাণের দাবি — আমরা নোয়াখালী বিভাগ চাই। সরকার যেন দ্রুত এই দাবি বাস্তবায়ন করে। দেশের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নোয়াখালীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এটি সময়োপযোগী দাবি।”

স্প্রিড চামড়া ব্যবসায়ী বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, “বাংলাদেশের জন্মের আগেই নোয়াখালীর জন্ম। ১৮৬৬ সালে নোয়াখালী জেলা গঠিত হয়, যেখানে কুমিল্লা জেলা গঠিত হয় ১৯৬০ সালে। আয়তন ও জনসংখ্যা দুই দিক থেকেই নোয়াখালী কুমিল্লার চেয়ে বড়। দেশের প্রথম দশজন শিল্পপতির মধ্যে নয়জনই নোয়াখালীর।”

তিনি আরও বলেন, “প্রবাসী নোয়াখালীবাসীর পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল রয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ বহু কৃতি সন্তানের জন্ম এই জেলায়। সব দিক বিবেচনায় নোয়াখালীই দেশের নবম প্রশাসনিক বিভাগের জন্য যোগ্য দাবিদার। কুমিল্লার নয়, স্বয়ংসম্পূর্ণ নোয়াখালীকেই বিভাগ ঘোষণা করা হোক।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি জানান এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাস্থ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দাদের অংশগ্রহণে হেমায়েতপুরের ট্যানারি এলাকায় মানববন্ধন — নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সাভারে মানববন্ধন

আপডেট সময়: ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সাভারে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকাস্থ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার প্রবাসী বাসিন্দারা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে হেমায়েতপুর বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চামড়া শিল্পে কর্মরত শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও বাণিজ্যসহ প্রতিটি খাতে নোয়াখালীর মানুষের অবদান অনস্বীকার্য। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে নোয়াখালীকে নবম বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি এখন সময়ের দাবি।

হেলাল ট্যানারির মালিক জাহাঙ্গীর আলম বলেন, “নোয়াখালী বিভাগ গঠনের আন্দোলন অনেক আগে থেকেই চলছে। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে নোয়াখালীর মানুষ বসবাস করছে ও উন্নয়নে অবদান রাখছে। সরকার এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।”

এ বি এস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, “ব্রিটিশ আমল থেকেই নোয়াখালীকে বিভাগ করার দাবি চলে আসছে। বাংলাদেশের প্রায় ৪৩ শতাংশ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নোয়াখালীর মানুষের অবদান রয়েছে। তাই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।”

ইসলামিয়া ট্যানারির মালিক সালেহ আহমেদ বলেন, “আমাদের প্রাণের দাবি — আমরা নোয়াখালী বিভাগ চাই। সরকার যেন দ্রুত এই দাবি বাস্তবায়ন করে। দেশের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নোয়াখালীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এটি সময়োপযোগী দাবি।”

স্প্রিড চামড়া ব্যবসায়ী বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, “বাংলাদেশের জন্মের আগেই নোয়াখালীর জন্ম। ১৮৬৬ সালে নোয়াখালী জেলা গঠিত হয়, যেখানে কুমিল্লা জেলা গঠিত হয় ১৯৬০ সালে। আয়তন ও জনসংখ্যা দুই দিক থেকেই নোয়াখালী কুমিল্লার চেয়ে বড়। দেশের প্রথম দশজন শিল্পপতির মধ্যে নয়জনই নোয়াখালীর।”

তিনি আরও বলেন, “প্রবাসী নোয়াখালীবাসীর পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল রয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ বহু কৃতি সন্তানের জন্ম এই জেলায়। সব দিক বিবেচনায় নোয়াখালীই দেশের নবম প্রশাসনিক বিভাগের জন্য যোগ্য দাবিদার। কুমিল্লার নয়, স্বয়ংসম্পূর্ণ নোয়াখালীকেই বিভাগ ঘোষণা করা হোক।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার