ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সমাবেশ বন্ধের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, ভিডিও ভাইরাল

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সমর্থককে জরিমানা করাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে রিটার্নিং কর্তৃপক্ষ।

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার প্রচারণামূলক জনসভা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি বিকেলে ইসলামাবাদ গ্রামে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন রুমিন ফারহানা, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, সমাবেশ বন্ধের নির্দেশ দেওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন— “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।”
এ সময় তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, এ ধরনের আচরণ নির্বাচনি পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত বছরের ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সমাবেশ বন্ধের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, ভিডিও ভাইরাল

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময়: ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সমর্থককে জরিমানা করাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে রিটার্নিং কর্তৃপক্ষ।

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার প্রচারণামূলক জনসভা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি বিকেলে ইসলামাবাদ গ্রামে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন রুমিন ফারহানা, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, সমাবেশ বন্ধের নির্দেশ দেওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন— “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।”
এ সময় তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

✒️ আরও পড়ুন 📖  শার্শার কায়বা ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত