ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় সরকারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় থাকবে।

নির্বাচনে কালো টাকার সুযোগ নেই, প্রয়োজনে মাঠে থাকবে বিশেষ দল: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার কোনো সুযোগ নেই। কেউ কালো টাকা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন চলাকালে বিশেষ নজরদারি দল মাঠে কাজ করবে।

গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সরকার একটি ভালো নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন যেন নির্ধারিত সময়েই হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

দুদক চেয়ারম্যান জানান, নির্বাচন এলেই অর্থ ব্যয়ের প্রবণতা বেড়ে যায়, যার মাধ্যমে ভোটার কেনারও চেষ্টা হয়। এসময় তিনি বলেন, “টাকার ব্যবহার বেড়ে গেলে এর দুটি দিক আছে—ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড। আমাদের সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। ব্যাংক, দুদক ও অন্যান্য সংস্থা এ বিষয়ে কাজ করবে।”

তিনি আরও জানান, কেউ নির্বাচনের সময় হলফনামায় মিথ্যা বা ভুয়া তথ্য দিলে, সে সম্পর্কে তথ্য পেলে দুদক ব্যবস্থা নেবে। মিডিয়া ও জনগণকে এগিয়ে এসে সঠিক তথ্য জানাতে আহ্বান জানান তিনি। একইসঙ্গে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখন থেকেই আওয়াজ তুলুন—দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না।”

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় সরকারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় থাকবে।

নির্বাচনে কালো টাকার সুযোগ নেই, প্রয়োজনে মাঠে থাকবে বিশেষ দল: দুদক চেয়ারম্যান

আপডেট সময়: ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫