ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার রুস্তম রব্বানি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ী বাসচালককে গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন
শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, ৫ জানুয়ারি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৩ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহন হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা রুস্তম রব্বানী। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। তারই জেরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। এসময় তারা ঘাতক বাসচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানান।

পরে পুলিশ ও শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ঘাতক বাস ও তার চালককে আটকের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের আশ্বাস দিলে যাত্রী ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময়: ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার রুস্তম রব্বানি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ী বাসচালককে গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন
শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, ৫ জানুয়ারি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৩ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহন হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা রুস্তম রব্বানী। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। তারই জেরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। এসময় তারা ঘাতক বাসচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানান।

পরে পুলিশ ও শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ঘাতক বাস ও তার চালককে আটকের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের আশ্বাস দিলে যাত্রী ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

✒️ আরও পড়ুন 📖  আমুর ব্যক্তিগত সহকারী কালাম গ্রেফতার