ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রাজধানীর নিউ মার্কেটের বটতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা, দেশি অস্ত্র ও বিদেশি মুদ্রা উদ্ধার — গ্রেফতার তিন কুখ্যাত মাদক কারবারি।

নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে মাদক ও বিদেশি মুদ্রাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর নিউ মার্কেট এলাকার বটতলা ডাস্টবিন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি মুদ্রাসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অজেয় চার আজিমপুর আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মো. পাভেল (২৭), মোহাম্মদ আলী (৫১) ও মো. আকাশ (২৫)-কে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ২.২ কেজি গাঁজা, ২৬ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন, একটি দেশীয় অস্ত্র, ২৪,২৬৪ টাকা নগদ, ১ হাজার মেক্সিকান মুদ্রা, ১০ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা, ২ সিঙ্গাপুরি ডলার, ৫ হাজার ভিয়েতনাম মুদ্রা, ১০ ভারতীয় রুপি, ১৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ১ ব্রুনাই ডলার, ২টি এটিএম কার্ড এবং একটি ডামি পিস্তল জব্দ করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। পরে তাদেরকে উদ্ধারকৃত মালামালসহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়।

নিউ মার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার যুগান্তরকে জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে।

তিনি বলেন, “আটকদের কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাজধানীর নিউ মার্কেটের বটতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা, দেশি অস্ত্র ও বিদেশি মুদ্রা উদ্ধার — গ্রেফতার তিন কুখ্যাত মাদক কারবারি।

নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে মাদক ও বিদেশি মুদ্রাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়: ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

রাজধানীর নিউ মার্কেট এলাকার বটতলা ডাস্টবিন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি মুদ্রাসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অজেয় চার আজিমপুর আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মো. পাভেল (২৭), মোহাম্মদ আলী (৫১) ও মো. আকাশ (২৫)-কে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ২.২ কেজি গাঁজা, ২৬ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন, একটি দেশীয় অস্ত্র, ২৪,২৬৪ টাকা নগদ, ১ হাজার মেক্সিকান মুদ্রা, ১০ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা, ২ সিঙ্গাপুরি ডলার, ৫ হাজার ভিয়েতনাম মুদ্রা, ১০ ভারতীয় রুপি, ১৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ১ ব্রুনাই ডলার, ২টি এটিএম কার্ড এবং একটি ডামি পিস্তল জব্দ করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। পরে তাদেরকে উদ্ধারকৃত মালামালসহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়।

নিউ মার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার যুগান্তরকে জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে।

তিনি বলেন, “আটকদের কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।”

✒️ আরও পড়ুন 📖  “সাভারে আমান উল্লাহ আমানের বক্তব্যে রাজনৈতিক উত্তাপ”