ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধামরাই-আশুলিয়া-সাভারে ডিবির পৃথক অভিযান, হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৮

ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ধামরাই থানার গোয়ালদী এলাকায়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও মো. দেলোয়ার হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এরপর বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. কবির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

অন্যদিকে, বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার থানার পোড়াবাড়ী-কাঞ্চনপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে মো. সুলতান মিয়া (২৪) ও মো. মিজারুল ইসলাম (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

সাভারের বক্তারপুর এলাকায় রাত ৯টা ২০ মিনিটে আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযানে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সবশেষে রাত ১০টা ৫০ মিনিটে সাভারের জোড়পুল-তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. রাশেদ মিয়ার নেতৃত্বে অভিযানে মোহাম্মদ আলী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আটজনের কাছ থেকে মোট ২২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মোট মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. মোস্তফা ওরফে মস্তু ও মো. কবির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধামরাই-আশুলিয়া-সাভারে ডিবির পৃথক অভিযান, হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৮

আপডেট সময়: ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ধামরাই থানার গোয়ালদী এলাকায়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও মো. দেলোয়ার হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এরপর বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. কবির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

অন্যদিকে, বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার থানার পোড়াবাড়ী-কাঞ্চনপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে মো. সুলতান মিয়া (২৪) ও মো. মিজারুল ইসলাম (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

সাভারের বক্তারপুর এলাকায় রাত ৯টা ২০ মিনিটে আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযানে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৭ জন গ্রেফতার