ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ধামরাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ; ডিবি উত্তরের অভিযানে গ্রেফতার

ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রতারক গ্রেফতার

ঢাকা জেলার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার রাত ৮:৩০ টায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযানে ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও সঙ্গীয় ফোর্স ধামরাই ছোট চন্দ্রাইল এলাকা থেকে মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উজ্জল মিয়ার বাড়ি ধামরাই থানাধীন ছোট চন্দ্রাইল গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ কাজে সে তার ব্যবহৃত VMAX বাটন ফোন এবং ০১৯৯২৭৯২০১২ নম্বর সিম ব্যবহার করত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ধামরাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ; ডিবি উত্তরের অভিযানে গ্রেফতার

ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রতারক গ্রেফতার

আপডেট সময়: ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা জেলার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার রাত ৮:৩০ টায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযানে ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও সঙ্গীয় ফোর্স ধামরাই ছোট চন্দ্রাইল এলাকা থেকে মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উজ্জল মিয়ার বাড়ি ধামরাই থানাধীন ছোট চন্দ্রাইল গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ কাজে সে তার ব্যবহৃত VMAX বাটন ফোন এবং ০১৯৯২৭৯২০১২ নম্বর সিম ব্যবহার করত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভার-ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন